مرحباً بك زائرنا الكريم .. لك حرية الإستفادة والنشر
কোনো বিষয়ে ইখতিলাফ-মতানৈক্য সৃষ্টি হলে কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলের আশ্রয়ে যাওয়া প্রতিটি মুসলমানের অবশ্য কর্তব্য। বিশেষ করে দীনী মাসায়েলের ক্ষেত্রে ইখতিলাফ-মতানৈক্য হলে উলামা ও ইসলাম প্রচারকদের উচিত হবে একজনের কথাকে অন্যজনের কথার উপর প্রধান্য না দিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কিতুল্লাহ ও সুন্নতে রাসূলের আলোকে তার যথার্থ সমাধান বের করা। বক্ষ্যমাণ বইটি এ বিষয়টিকে কেন্দ্র করেই রচিত।
Author: মুহাম্মদ আলী আশ শাওকানী
مرحباً بك زائرنا الكريم .. لك حرية الإستفادة والنشر
পুস্তকটিতে নিম্নবর্ণিত বিষয়াবলি আলোচনা করা হয়েছে- ১-ইলমের ফজিলত ২- তাওহীদের প্রকারভেদ ৩- সাহাবাগণের ফজিলত
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
মুসলিম উম্মাহর মানসিক বিপর্যয়: কারণ ও প্রতিকার, ড. আব্দুল্লাহ আল-খাতিরের একটি কালজয়ী বই। মুলত এটি বৃটেনে প্রদত্ত একটি বক্তৃতা। আজকে মুসলিম উম্মাহর সর্বত্র বিপর্যয়কর অবস্থা। সামরিক, রাজনৈতিক, চিন্তা-চেতনায় ও মানসিক দিক দিয়ে তো অবশ্যই। আসল বিপর্যয় শুরু হয় মানসিক দিক থেকে। অত:পর তা ছড়িয়ে পরে সর্বক্ষেত্রে। গ্রন্থাকার এ বিষয়টি সুন্দরভাবে আলোচনা করেছেন। তিনি একজন মনোবিজ্ঞানী ও ইসলামী চিন্তাবিদ হওয়ার কারণে এর যথাযথ প্রতিকার বিষয়ে আলোচনা করতে প্রয়াস পেয়েছনে এ বইটিতে।
Author: আব্দুল্লাহ আল খাতির
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Translators: মুফতী মুহাম্মদ কেফায়েতুল্লাহ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
কুরআন সুন্নাহর আলোকে- একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যাতে শাফায়াতের সংজ্ঞা, প্রকারভেদ, শর্ত এবং কখন শাফায়াত করা হবে, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে শাফায়াত তলবের হুকুম কি, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সাথে সাথে এ বিষয়ে আল কুরআনের ব্যাখ্যাকার ও আকীদাবিশেষজ্ঞ উলামাদের মতামতও তুলে ধরা হয়েছে।
Author: মুহাম্মাদ নাজমুল ইসলাম
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
ত্রিশটি অধ্যায়ে বিন্যাস্ত করা হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থের বিষয়বস্তু। মাহে রমজানের ফজিলত, সিয়াম সাধনায় ঐকান্তিকতা ও শ্রম, রোজার দিবস-রজনী উত্তমভাবে কাজে লাগানো এবং সিয়াম ও তারাবির গুরুত্বপূর্ণ কিছু মাসআলা-মাসায়েল স্থান পেয়েছে বর্তমান গ্রন্থে।
Author: সালেহ বিন ফাওযান আল-ফাওযান - সালেহ বিন ফাউযান আল ফাউযান
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Translators: একদল বিজ্ঞ আলেম
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
প্রবন্ধটিতে মসজিদের ইমামদের দায়িত্ব ও কর্তব্য আলোচনা করা হয়েছে। আর মসজিদে কী কী কার্যক্রম ও অনুষ্ঠানের মাধ্যমে মসজিদের হক্ব আদায় করা যায় ও সমাজ সংশোধন করা যায়— তাও বর্ণিত হয়েছে। গ্রন্থটি সংকলন করেছেন ‘আবদুল হামীদ আল-হামদান’।
Author: আব্দুল আযীয আস সাদহান
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: জাকের উল্লাহ আবুল খায়ের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ