مرحباً بك زائرنا الكريم .. لك حرية الإستفادة والنشر
অত্র বইটিতে একদল বিদগ্ধ শিক্ষাবিদ ও গবেষক শিশুদের স্বভাব-প্রকৃতি ও মননশীলতার প্রতি গভীর দৃষ্টি রেখে আকীদার মৌলিক বিষয় ও ফিকার গুরুত্বপূর্ণ কিছু মাসায়েল সন্বিবিষিত করেছেন। বইটি কেজি ওয়ান বা প্রথম শ্রেণীর শিশু-কিশোরদের জন্য পাঠ্য করা হলে বিশেষভাবে উপকৃত হবে বলে আমাদের বিশ্বাস।
Author: মোহাম্মদ মানজুরে ইলাহী
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
مرحباً بك زائرنا الكريم .. لك حرية الإستفادة والنشر
মহান আল্লাহর মা'রিফাত: একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক ও স্বচ্ছ ধারণা রাখা ও সে অনুযায়ী নিজের বিশ্বাসের ভিত্তি নির্মাণ করা একজন মুসলমানের প্রধান ঈমানী দায়িত্ব। বর্তমান গ্রন্থে আল্লাহ তাআলা সম্পর্কে মানুষকে যেসব বিষয়ে পরিষ্কার ধারণা রাখতে হবে সে সবের আলোচনা স্থান পেয়েছে।
Author: মুহাম্মাদ হারুন হুসাইন
Publisher: কমিউনিটি কেন্দ্রিক দাওয়াহ ও শিক্ষা প্রচারমুলক সহযোগী অফিস, সুলা, রিয়াদ
বক্ষ্যমাণ গ্রন্থ মুহাম্মদ বিন আব্দুল ওহাব আত-তামীমী রহ. এর একটি গুরুত্বপূর্ণ রচনা, যাতে জাহেলী যুগের এমন ১০০ টি মাসায়েল উল্লেখ করা হয়েছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেগুলোর বিরোধিতা করেছেন।
Author: মুহাম্মাদ ইব্ন আব্দুল ওয়াহহাব
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Translators: আসাদুল্লাহ আল গালিব
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
লেখক বলেছেন: ‘আমরা এ কিতাবে দ্বীনদারির সংজ্ঞা, হাকীকত, উপকারিতা ও ফলাফল ইত্যাদি নিয়ে আলোচনা করব। সাথে সাথে এখানে থাকবে কিভাবে আমরা দ্বীনদারি অর্জন করতে পারি তার আলোচনা, মুত্তাকী ও পরহেজগার হিসাবে আমরা নিজেকে কিভাবে গড়ে তুলতে পারি তার আলোচনা।
Author: মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
Reveiwers: মো: আব্দুল কাদের
Translators: জাকের উল্লাহ আবুল খায়ের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
কবীরা গুনাহ : ইমাম শামসুদ্দীন আয যাহবী সংকলিত প্রসিদ্ধ গ্রন্থ মুখতাসার আল কাবায়ের, যা বাংলা ভাষায় অনুবাদ করে নাম দেয়া হয়েছে কবীরা গুনাহ। এ বইটি মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। মানুষ এ বইয়ের সাহায্যো প্রমাণসহ জানতে পারে আল্লাহ কি কি বিষয় নিষিদ্ধ করেছেন। বড় বড় গুনাহ চিহ্নিত করা ও সেগুলো থেকে বেঁচে থাকার ক্ষেত্রে এ বইটি একটি গুরুত্বপূর্ণ পথনির্দেশক।
Author: শামছুদ্দিন আযযাহাবি
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Translators: জাকের উল্লাহ আবুল খায়ের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
অন্তর বিধ্বংসী বিষয়সমূহ : অহংকার, লেখক এ গ্রন্থে অহংকার ও অহংকারের মত মারাত্মক রোগের অপকারিতা সম্পর্কে কুরআন ও সুন্নাহ থেকে আলোকপাত করেছেন। সাথে সাথে অহংকার থেকে বাঁচার পথনির্দেশ করেছেন।
Author: মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
Reveiwers: মোহাম্মদ মানজুরে ইলাহী
Translators: জাকের উল্লাহ আবুল খায়ের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ